আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৫ , ১২:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় গতকাল শনিবার বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ২৯ জন আহত হয়েছেন। খবর এনডিটিভি ও ইন্ডিয়া টুডে’র।
রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলাহবাদে ৮ জন, মির্জাপুরে ৬ জন কাউশাম্বিতে ২ জন এবং জৈনপুরে ১ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রয়াগরাজে ৯ জন, মির্জাপুরে ১০ জন এবং কাউশাম্বিতে ৪ জন গুরুতর দগ্ধ হয়েছেন বলে রাজ্যের এছাড়া ত্রাণ কমিশন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে এসব মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবার প্রতি ৪ লাখ রুপি করে দেয়ার নির্দেশও দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.