নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৩ , ০২:৩৭ পিএম
ছবি: ইন্টারনেট
মিসরের কায়রোর উদ্দেশে দেশ ছেড়েছেন ১৪০ বাংলাদেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ শুক্রবার (৩ জুলাই) সকালে তারা দেশ ত্যাগ করেন। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।
করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
উল্লেখ্য, কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.