সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০৩ , ০২:৩৪ পিএম

সৌদি থেকে ফিরলেন ৪১৫ বাংলাদেশি ছবি: ইন্টারনেট

করোনা পরিস্থিতিতে কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের রিয়াদে আটকে পড়া ৪১৫ বাংলাদেশি দেশে ফিরেছেন।

শুক্রবার ভোরে যাত্রী নিয়ে রিয়াদ থেকে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা ফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।