আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০২ , ০১:০৯ পিএম
ছবি: ইন্টারনেট
মিয়ানমারের উত্তরাঞ্চলের কাচিন প্রদেশের হাপাকান্ত এলাকায় জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক।
নিহত ও আটকে পড়াদের সবাই খনি শ্রমিক। তারা জেড পাথর সংগ্রহ করছিল।
বৃহস্পতিবার মিয়ানমারের ফায়ার সার্ভিস ও তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের ফায়ার সার্ভিসের ফেইসবুক পোস্টে বলা হয়েছে, টানা বর্ষণের ফলে খনির ভেতরে কাদা-পানি ঢুকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত মোট ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।
অলংকার তৈরিতে ব্যবহৃত হয় মূল্যবান জেড পাথর। সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। মিয়ানমারেই বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায়।
মিয়ানমারের মোট জিডিপির বড় অংশই আসে জেড শিল্প থেকে। এই পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কয়েকবার খনি ধসের ঘটনা ঘটেছে। ফলে প্রাণ হারিয়েছে বহু মানুষ। এর আগে গত বছর একটি খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.