আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০২ , ০৯:৪৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস করোনায় সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তবে সুস্থতার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে। আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বব্যাপী অজানা এই ভাইরাসে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬০ লাখ ২৮ হাজার ২৯৮ জন। করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটার আরও জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি আট লাখ ৩ হাজার ৫৯৯ জন। এছাড়াও বিশ্বে সংক্রমিত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৯৬৮ জনের।
এদিকে সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৮ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ২৫৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৮ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ১০৮ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.