নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০২ , ১২:২৯ এএম
ছবি: ইন্টারনেট
জামালপুরের বন্যার পানিতে ডুবে সহোদর ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ইসলামপুরে সহোদর ভাইবোন ও মেলান্দহ উপজেলায় ৪ বছরের এক শিশু রয়েছে।
বুধবার ইসলামপুরের পাথর্শী ইউনিয়নের হাড়িয়াবাড়ি গ্রামের আনু মিয়ার দুই ছেলেমেয়ে আল-আমিন (৭) ও আল্পনা আক্তার (৬) বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মারা গেছে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খায়রুল আলম জানান, হাড়িয়াবাড়ি গ্রামের আনু মিয়ার ছেলেমেয়ে তাদের মামাতো ভাই বেলালের সাথে বাড়ির পাশে বন্যার পানিতে মাছ ধরতে যায়। এ সময় সহোদর আল-আমিন ও আল্পনা আক্তার বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন শিশু দুইটিকে সারাদিন খোঁজাখুঁজি করেও না পেলে বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।
পাথর্শী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্যার পানিতে ডুবে সহোদর ভাইবোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে জেলার মেলান্দহে একইদিন বন্যার পানিতে শর্মিলা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ঘোষেরপাড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলতে যায়। এসময় সে বন্যার পানিতে পড়ে নিখোঁজ হয়। দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
এ খবর নিশ্চিত করেছেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামীম আল ইয়ামিন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.