নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-০১ , ০৫:০৯ পিএম
ছবি: ইন্টারনেট
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কামরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। তার দোকান থেকে সিগারেট বা কোনো পণ্য কেনার সময় মূল্য নিয়ে বাকবির্তকের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পাশের ব্যবসায়ীরা ধারণা করছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জুন) রাত ৮টার দিকে সাউথ লেনাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
কামরুল ইসলাম নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের কাদিরবক্স মিয়া নতুন বাড়ির বেলু চৌধুরীর ছেলে।
পরিবারের বরাত দিয়ে মোহাম্মদ ইউছুফ নামে তার এক প্রতিবেশী জানান, দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে কবিরহাট বাজারে মুভি স্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল কামরুলের। পরবর্তীতে জীবিকার তাগিদে গত ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান তিনি। পরে সাউথ লেনাসিয়া এলাকায় নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন তিনি।
মঙ্গলবার রাতে একদল অজ্ঞাত সন্ত্রাসীরা তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এসময় কামরুল দৌঁড়ে দোকানের ভেতরে গেলে সেখানে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা।
কোনো গ্রাহকের সাথে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে তার সাথে থাকা লোকজন ধারণা করেছেন। কামরুলের স্ত্রী ও সন্তানরা বর্তমানে কুমিল্লায় থাকেন বলেও জানান তার এ আত্মীয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.