আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০১ , ০৯:২৩ এএম
ছবি: ইন্টারনেট
জার্মানিতে আবারও যাচ্ছে ওয়ালটন টিভি। মহামারি করোনাভাইরাসে পরিস্থিতির মধ্যেও ইউরোপের বিভিন্ন দেশে টেলিভিশন রপ্তানি কার্যক্রম জোরদার করেছে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, ২০২১ সালের মধ্যে ইউরোপে ১ লাখ ইউনিট টেলিভিশন রপ্তানির পরিকল্পনা নিয়েছে তারা।
কর্তৃপক্ষ আরও জানান, ওয়ালটন গত বছর জার্মানিতে টিভি রপ্তানি শুরু করে। ওয়ালটন কারখানায় উৎপাদন ও মান নিয়ন্ত্রনে ব্যবহৃত হয় জার্মান মেশিনারিজ, যা নিশ্চিত করে সর্বোচ্চ গুণগত মান। আর তাই ওয়ালটন পণ্যের প্রতি ইউরোপীয় ক্রেতাদের আস্থা দিন দিন বাড়ছে। ইউরোপিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট ইন্টারসেলস এ/এস ওয়ালটনের কাছ থেকে বিভিন্ন মডেলের স্মার্ট টেলিভিশন নিচ্ছে। বাংলাদেশে ওয়ালটন কারখানায় তৈরি এই টিভিগুলো জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.