নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-০১ , ০৯:১৯ এএম
ছবি: ইন্টারনেট
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে ফিরেছেন আরও ১৫২ বাংলাদেশি।
বুধবার (১ জুলাই) সকাল ৮টা ২০মিনিটে চার্টার্ড ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কোভিড-১৯ এর কারণে উদ্ভূত পরিস্থিতিতে মধ্য প্রাচ্যের এ দেশটিতে দীর্ঘদিন আটকা পড়েন বাংলাদেশি নাগরিকরা। নাগরিকদের ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমানবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এই চার্টার্ড ফ্লাইটের উদ্যাগ নেয়। ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.