চলে গেলেন গেদু ‘চাচা খ্যাত’ মোজাম্মেল হক

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৯ , ০৭:২৮ পিএম

চলে গেলেন গেদু ‘চাচা খ্যাত’ মোজাম্মেল হক ছবি: সিটিজেন নিউজ

সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার প্রধান সম্পাদক মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক আর নেই। সোমবার (২৯ জুন) বিকেল ৪টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার (২৭ জুন) রাতে মোজাম্মেল হক বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।

তার সম্পাদিত সাপ্তাহিক আজকের সূর্যোদয় ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকায় গেদুচাচার খোলা চিঠি নামে কলাম লিখে তিনি সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠেন।

খোন্দকার মোজাম্মেল হক তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

এ ছাড়া চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিইও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

১৯৫০ সালের ১৮ ফেব্রুয়ারি ফেনীর ছাগলনাইয়ার হরিপুর গ্রামে খোন্দকার মোজাম্মেল হক জন্মগ্রহণ করেন।