পাকিস্তানে গ্রেনেড হামলায় নিহত সাতজন; গুলিতে নিহত চার জঙ্গি

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৯ , ০১:৪৬ পিএম

পাকিস্তানে গ্রেনেড হামলায় নিহত সাতজন; গুলিতে নিহত চার জঙ্গি ছবি: ইন্টারনেট

পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলায় সাতজন নিহত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে চারজন বন্দুকধারী হামলা চালাল করাচিতে অবস্থিত পাকিস্তান স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে হামলা চালায়। এ ঘটনায় পুলিশের গুলিতে গ্রেনেড হামলাকারী ওই চারজন জঙ্গি নিহত হয়েছে। খবর-আলজাজিরা।

খবরে বলা হয়-হামলায় এ পর্যন্ত সাতজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও কয়েক জন। জঙ্গিরা স্টক এক্সচেঞ্জের মূল গেটে গ্রেনেড হামলা চালায়। তার পর বিল্ডিং চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, চার জঙ্গিকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা কর্মীরা। অহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা কর্মীরা।