আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৮ , ০৯:২৩ এএম
ছবি: সিটিজেন নিউজ
অর্থ ও মানবপাচারের অভিযোগ কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে সহায়তার অভিযোগে কুয়েতের দুই এমপিকে আটক করা হয়েছে। আটক হওয়া ওই দুই কুয়েতি এমপি পাপুলের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।
শনিবার (২৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছে গাল্ফ নিউজ।
কুয়েতের ওই দুই এমপিকে আটকের আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানব পাচার প্রতিবেদনে, কুয়েতি কর্মকর্তাদের বাংলাদেশের সংসদ সদস্যের ঘুষ দেয়ার বিষয়টি উল্লেখ করা হয়।
এরইমধ্যে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে কুয়েতের গোয়েন্দা বিভাগ। তবে এখনও তাদের নাম প্রকাশ করা হয়নি।
এর আগে, অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিনের জন্য আটকের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মামলায় অন্য আসামিদেরও আটকাদেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক প্রসিকিউটর।
গেল ৬ জুন কুয়েত সিটি থেকে আটক হন কাজী শহিদ ইসলাম পাপুল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.