আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৫ , ০৯:৩৯ এএম
ছবি: সিটিজেন নিউজ
অর্থ ও মানবপাচার, ভিসা বাণিজ্য ও ঘুষ লেনদেনের অভিযোগে কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের দোষ প্রমাণিত হলে ১৫ বছরের জেল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই অপরাধে আপাতত কুয়েত কেন্দ্রীয় কারাগারে তাকে ২১ দিনের জন্য আটক রাখা হচ্ছে। বুধবার দেশটির আদালতে তাকে ২১ দিনের আটক রাখার আদেশ দেন।
আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, অ্যাটর্নি জেনারেল পাপুলকে ২১ দিনের জন্য আটকের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া মামলায় অন্য আসামিদেরও আটকাদেশ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন পাবলিক প্রসিকিউটর।
এদিকে বাংলাদেশের এই এমপির সঙ্গে ঘুষ লেনদেনে জড়িত অপর কুয়েতি কোম্পানির মালিককে দুই হাজার দিনার জামিনে মুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গেল ৬ জুন কুয়েত সিটি থেকে আটক হন কাজী শহিদ ইসলাম পাপুল।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.