আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৪ , ০৩:৩৮ পিএম
ছবি: ইন্টারনেট
করোনার থাবায় বিশ্বের বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছেন ১২শ’ ৩৮ জন বাংলাদেশি প্রবাসী। বুধবার (২৪ জুন) পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বাইরে অন্তত এক হাজার ২৩৮ জন বাংলাদেশি কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যু হয়েছে সৌদি প্রবাসীদের। বুধবার পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে অন্তত ৪১৫ জন বাংলাদেশির।
এদিকে যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৩০৬ বাংলাদেশি। আর যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ২৭২ জন।
এর বাইরে সংযুক্ত আরব আমিরাতে ১০৪, কুয়েতে ৪৫, ওমানে ২০ জন, কাতারে ১৮, ইতালিতে ১৪, কানাডায় ৯ জন, বাহরাইনে ৯ জন, সুইডেনে ৮, ফ্রান্সে ৭, স্পেনে ৫, লিবিয়ায় ১, পর্তুগালে ১, গাম্বিয়ায় ১, দক্ষিণ আফ্রিকায় ১, মালদ্বীপে ১ ও কেনিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে করোনায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.