২৬৯ প্রবাসী ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৩ , ১০:১৭ পিএম

২৬৯ প্রবাসী ইতালির উদ্দেশে দেশ ছাড়লেন ছবি: ইন্টারনেট

বাংলাদেশে এসে আটকে পড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার ফ্লাইটে ইতালি গেছেন। আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুর সোয়া ১২টার দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। 

যাদের কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট রয়েছে, তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। 

বিমানের চার্টার ফ্লাইটে ২৬৯ বাংলাদেশি ইতালি যাওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।