কোভিড-১৯ আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজা

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২০ , ০৯:০৪ পিএম

কোভিড-১৯ আক্রান্ত মাশরাফী বিন মোর্ত্তজা ছবি: ইন্টারনেট

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার জ্বর থাকায় গত ১৮ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি।

ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। আজ শনিবার (২০ জুন) রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য।

এর আগে, এপ্রিলের মাঝামাঝি কোভিড-১৯ শনাক্ত হন তার নানা মাসুদ আহম্মেদ। জুনে আক্রান্ত হন শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হকের এক ভাগনি। জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে মাশরাফীই প্রথম আক্রান্ত হলেন।