বাংলাদেশসহ ১১১ দেশের নাগরিকদের

জাপান প্রবেশে নিষেধাজ্ঞা

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২০ , ০২:৫৩ পিএম

জাপান প্রবেশে নিষেধাজ্ঞা ছবি: ইন্টারনেট

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশসহ ১১১টি দেশের নাগরিকদের জাপানে প্রবেশে বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। তবে, বিশেষ পরিস্থিতিতে এটি শিথিল করা হবে। এছাড়া জাপান ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। শুক্রবার জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানিয়েছে।

গত ২৫ মে থেকেই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ ১০টি দেশকে জাপান ভ্রমণের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ৩০ এপ্রিল ঢাকা থেকে টোকিও যাওয়া একটি চাটার্ড ফ্লাইটের চারজন ব্যক্তি কোভিড-১৯ পজেটিভ হিসেবে চিহ্নিত হয়েছিলেন। 

বাংলাদেশসহ নিষেধাজ্ঞার তালিকাভুক্ত ১১১টি দেশে ১৪ দিনের মধ্যে অবস্থান করা ব্যক্তিদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা-টোকিও বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রয়েছে আগে থেকেই।