ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৬-১৪ , ০১:০৩ পিএম

ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪ ছবি: সিটিজেন নিউজ

রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর ইউনিয়নের ছোটব্রিজ এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। রবিবার (১৪ই জুন) সকাল পৌনে ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকারের যাত্রীরা হলেন: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লবপুর গ্রামের লিজান বিশ্বাস (৬), সুব্রত মন্ডল (৩০) ও শ্যামল মন্ডল (৩০)। এছাড়া ট্রাকের সহকারী রিপন মারা গেছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরীফ উজ জামান জানান, সকাল পৌনে ১০টার দিকে ঢাকা থেকে একটি লোহার রড বোঝাই ট্রাক ফরিদপুরের দিকে যাচ্ছিলো এবং মেহেরপুর থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার চারজন যাত্রী নিয়ে ঢাকার দিকে যাবার সময়, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার ছোটব্রিজ এলাকায় পৌঁছালে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকারের তিন যাত্রী এবং ট্রাকের সহকারী নিহত হয়। নিহতদের মরদেহ আহলাদীপুর হাইওয়ে থানায় রাখা রয়েছে।