আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-১০ , ০৯:৪২ এএম
ছবি: ইন্টারনেট
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্দেহভাজন জিহাদিদের হামলায় কমপক্ষে ৫৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। মঙ্গলবার (০৯ জুন) বিকেলে বন্দুকধারীরা দেশটির গুবিও জেলার প্রত্যন্ত গ্রাম বোর্নোতে প্রবেশ করে হত্যাকাণ্ড চালায় বলে তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
রয়টার্স আরো জানায়, জঙ্গিরা তাদের গতিবিধির বিষয়ে নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য ভাগাভাগি করার সন্দেহ করেছিল গ্রামবাসীদের।
অন্যদিকে ৫৯ জনকে হত্যা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ।
স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি আরো জানায়, গ্রামটিতে ধ্বংসলীলা চালানো হয়েছে। তবে এখনো কোনো গ্রুপ এই হামলার দাবি করেনি।
নিউজ অ্যাজেন্সি এএফপি জানায়, ৫৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.