আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৮ , ০৯:৪৪ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে আটকাপড়া আরও ১২৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। রবিবার (৭ জুন) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ফ্লাইটটি অবতরণ করে।
ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা এবং কনস্যুলেটের কর্মকর্তারা বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউ আর ৩৪৫৮) স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রা বিরতি করে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, উচ্চতর ডিগ্রি নিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষক, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী রয়েছেন এই যাত্রীদের মধ্যে।
জানা গেছে, এর আগে গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে থাকা ২৪২ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ ফ্লাইট ওয়াশিংটন থেকে ঢাকা পৌঁছায়।পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করলেও টিকিটের দাম যাত্রীরা পরিশোধ করেছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.