খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ০২:০৬ পিএম
ছবি: ইন্টারনেট
বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ব্রাজিলীয় সুপারস্টার নেইমার। আয়ের দিক থেকেও চতুর্থ নম্বরে তার অবস্থান। অথচ সেই নেইমারের নাম উঠেছে কিনা ব্রাজিল সরকারের ত্রাণ গ্রহণকারীদের তালিকায়। কোভিড-১৯ এর প্রভাব পড়া দেশগুলোর তালিকায় অন্যতম ব্রাজিল। এমন পরিস্থিতিতে দুস্থ-অসহায় জনগনকে সাহায্য করছে ব্রাজিল সরকার। যেখানে মূলত অভাবে পড়া মানুষদের ১২০ ডলার করে অর্থ দিচ্ছে সরকার। সেই তালিকাতেই নাকি নেইমারের নাম ঢুকে গেছে। এমনটা জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।
নেইমারের নাম, জন্ম তারিখ ও আইডি নম্বর দিয়ে সরকারী অনুদানের জন্য আবেদন করা হয়। সরকারের তরফ থেকে সেটা অনুমোদনও দেওয়া হয়। কিন্তু পরে জানাজানি হলে বাদ দেওয়া হয় নেইমারের নাম। যদিও কে বা কারা নেইমারের নাম তালিকায় দিয়েছে সে ব্যাপারে নিশ্চিত নয় কর্তৃপক্ষ।
এ ব্যাপারে ইউওএলের এক কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে নেইমারের নাম অনুমদিত ছিল। তবে যখন বিষয়টি সামনে আসে তখন পরবর্তী নির্দেশ না পর্যন্ত মূল্যানের অধীনে আছে।’
ইউওএলের কর্মকর্তা আরো বলেন, 'অবশ্যই নেইমার নিজের সুবিধার জন্য এমনটা করেননি। তবে কে বা কারা করেছে তা, এখনও আমরা জানতে পারিনি।'
করোনার ধাক্কা সামলানো দেশগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ছয় লাখ ৬৬ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ।-এনটিভি
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.