নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ১২:০৯ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাতে গত মার্চ মাস থেকে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। দোকান ভাড়া ও কর্মচারীর বেতন দিতে পারেননি অনেকে। লোকসানের কারণে ব্যবসা বন্ধ করে দিয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। করোনার কারণে ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে শঙ্কায় রয়েছেন প্রবাসীরা।
বাংলাদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলো এই দুঃসময়ে এগিয়ে আসলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পেত বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্য থেকে রেমিট্যান্স প্রবাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশ সরকার এসব ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করে তাদের পাশে না দাঁড়ালে লোকসানের বোঝা মাথায় নিয়ে দেশের ফিরে আসা ছাড়া আর কোন বিকল্প উপায় থাকবে না তাদের।–খবর সময় টিভির
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.