আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ০৯:৫৭ এএম
ছবি: ইন্টারনেট
করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করতে সোমবার (৮ জুন) ঢাকা আসছে চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধি দল। ১০ সদস্যের বিশেষজ্ঞ দলটি দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন, করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া ছাড়াও সংক্রমণ প্রতিরোধে কারিগরি পরামর্শ দেবে স্বাস্থ্য অধিদপ্তরকে। বন্ধুত্বের নিদর্শনস্বরূপ চীন এই সহযোগিতা করছে বলে জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।
দেশে নবীন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বাংলাদেশকে পরামর্শসহ কারিগরি সহযোগিতা ও বিভিন্ন চিকিৎসা সামগ্রী দিয়ে সহযোগিতা করছে চীন। এরমধ্যে আছে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার কীট, পার্সোনাল প্রটেক্টিভ ইকুয়েপমেন্ট, থার্মোমিটার, সার্জিকাল মাস্ক। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দেন চীনের প্রেসিডেন্ট শি জিং পিং।
প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ৮ জুন বাংলাদেশে পৌঁছাবে চীনা স্বাস্থ্য কমিশনের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল।
হাইনান প্রদেশের এই ১০ অভিজ্ঞ চিকিৎসক ২ সপ্তাহ ধরে দেশের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়ার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকে দেবেন কারিগরি পরামর্শ।
করোনা সংক্রমণ পরবর্তি প্রভাব মোকাবেলায় ভবিষ্যতেও সহযোগীতা অব্যাহত রাখার কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের এই কূটনীতিক।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.