নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৬ , ০১:১৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৫৯৬ জনের করোনার নমুনা পরীক্ষায় ১৪০ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরের ৭২ জন এবং উপজেলার ৬৮ জন।শুক্রবার (৫ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে ২৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৪০ টি পজিটিভ। মহানগরীতে ১৮ টি, উপজেলায় ২২ টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)'তে ১৬২ টি নমুনা পরীক্ষায় ৫০ টি পজিটিভ। মহানগরের ৬ টি উপজেলায় ৪৪ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৫০ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ৪৮ জন, উপজেলায় ২ জন।
এ ছাড়া উপজেলায় আনোয়ারা ১৬ জন, বোয়ালখালী ১৬ জন, পটিয়া ২ জন, চন্দনাইশ ২০ জন, রাঙ্গুনিয়া ৪ জন, রাউজানে ১ জন, হাটহাজারী ১ জন, সীতাকুন্ডে ৮ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৩ হাজার ৮০৬ জনে। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৫২ জন। মোট আক্রান্তের ৭৪ শতাংশ মহানগর এবং ২৬ শতাংশ বিভিন্ন উপজেলা বাসিন্দা।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.