ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৩ জনের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৫ , ০৮:৩৮ পিএম

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ ৩ জনের মৃত্যু ছবি: ইন্টারনেট

ময়মনসিংহের তারাকান্দায় বিদ্যুতায়িত হয়ে দুই শিশু এবং ধোবাউড়ায় এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(৫জুন)উপজেলার ধারাকান্দি গ্রাম ও উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ছামাদ (৮), শরীফুল ইসলাম সজীব (১০)ও আব্দুর রহমান (৬০)

তারাকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান,দুপুরে তারাকান্দা উপজেলার ধারাকান্দি গ্রামে একটি ফিশারির পুকুর পাড়ে বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে ঘটনাস্থলেই ফজল হকের ছেলে ছামাদ (৮) ও জহুর উদ্দিনের ছেলে শরীফুল ইসলাম সজীব (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়। এসময় আহত হয় জুয়েল মিয়ার ছেলে নীরব। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসময় আহত হয় জুয়েল মিয়ার ছেলে নীরব। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ধোবাউড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলি আহম্মদ মোল্লা জানান, ধোবাউড়া উপজেলায় উত্তরপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান (৬০) বাঁশ কাটার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান।