নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৪ , ১২:৫১ পিএম
ছবি: ইন্টারনেট
রাজধানীর বাংলামোটরে দ্রুতিগতির বিহঙ্গ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই ঘটনা ঘটে।
জানা যায়, বাংলামোটর সিগনাল শেষে দ্রুতগতিতে বিহঙ্গ পরিবহনের বাসটি ফার্মগেটের দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলকে ধাক্কা দিলে এক আরোহী স্পটেই মারা যান, অপর এক আরোহী আহত হন। এসময় একজন পথচারীও ওই বাসচাপায় নিহত হয়।
বাসচালক জানান, গাড়ি ব্রেকফেল হওয়ায় এ ঘটনা ঘটেছে।
পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার এবং বাস চালককে আটক করে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.