নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৩ , ০৭:৪৬ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া আরও ১৪০ বাংলাদেশি দেশে ফিরেছেন। এর আগে প্রথম দফায় ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরেন। বুধবার (০৩ জুন) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাটার্ড ফ্লাইট ১৪০ বাংলাদেশিকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, মালয়েশিয়া থেকে সবাই হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশ পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.