আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৩ , ০১:০৪ পিএম
ছবি: ইন্টারনেট
শ্বেতাঙ্গ পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে অষ্টমদিনের মতো বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে কারফিউ ভেঙে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা।
বিভিন্ন রাজ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। দফায় দফায় পুলিশের সাথে আন্দোনলকারীদের সংঘর্ষ হয়। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন পুলিশ সদস্য।
মিনেসোটা, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া, আটলান্টা এবং সিয়াটলে প্রতিবাদি মিছিল ও সমাবেশ হয়েছে। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।
ইউরোপের বিভিন্ন দেশের পর রাজপথে নেমে এসেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের হাজারো মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.