করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ৮২ হাজার

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-০৩ , ০৯:৫৭ এএম

করোনায় মৃত্যু ছাড়াল ৩ লাখ ৮২ হাজার ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লাখ। আর প্রাণঘাতী এ ভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩ লাখ ৮২ হাজার।

ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৫১ হাজার ৯৬৬ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ৪৭৯ জনের।

এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩০ লাখ ৬৬ হাজার ৬৭৮ জন। বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ৩০ লাখ ২ হাজার ৮০৯ জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৪ হাজার ৫২৮ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)