এসএসসিতে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা

 সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-৩১ , ০১:২৬ পিএম

এসএসসিতে পরীক্ষায় ফেল করায় কিশোরীর আত্মহত্যা ছবি: ইন্টারনেট

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসএসসি পরীক্ষায় ফেল করায় মাফিয়া খাতুন (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৩১ মে)উপজেলার পূর্ণীমাগাতী ইউনিয়নের পুঠিঁয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাফিয়া ওই গ্রামের ময়নাল হোসেনের মেয়ে। মাফিয়া ফলিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়,রোববার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে ১২টার সময় মাফিয়া জানতে পারে পরীক্ষায় একটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। এঘটনায় অভিমান করে নিজ বাড়িতে কীটনাশক পান করে, এরপর তাকে উল্লাপাড়া উপজেলা কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান এই ঘটনা আমরা মৌখিকভাবে শুনেছি,তার পরিবার থেকে কেউ লিখিতভাবে জানায়নি।