আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-৩০ , ০৩:১৫ পিএম
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রে পুলিশ হেফাজতে এক কৃষ্ণাঙ্গের মৃত্যুর জেরে বিক্ষোভ, সংঘর্ষ এবং অগ্নিসংযোগে রণক্ষেত্রে পরিণত হয়েছে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়েপোলিস শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিনিয়েপোলিস ও পার্শ্ববর্তী সেইন্ট পল শহরে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের সদস্য মোতায়েন করা হয়েছে। তৃতীয় দিনের বিক্ষোভে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা একটি থানায় ও দুটি ভবনে অগ্নিসংযোগ করে।
প্রাথমিক ভাষ্যে পুলিশ জানায়, ফ্লয়েডের গাড়িতে জাল নোট থাকার খবর পেয়ে সোমবার কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তারা ফ্লয়েডকে গাড়ি থেকে নেমে সরে যেতে বললে তিনি কর্মকর্তাদেরকে বাধা দেন এবং গ্রেফতার এড়ানোর চেষ্টা করেন। কিন্তু ভিডিও’তে তেমন কিছু দেখা যায়নি। এ ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন- এফবিআই।
এর আগে বৃহস্পতিবারের বিক্ষোভ অগ্নিসংযোগ, লুটপাট ও তুমুল ধ্বংসযজ্ঞের রূপ নেয়। বিক্ষোভকারীরা একটি গাড়ি এবং অন্তত তিনটি ভবনে অগ্নিসংযোগ করে। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, টানা দ্বিতীয় রাতের মতো দোকানে লুটপাটের ঘটনাও ঘটেছে। এদিন বিক্ষোভকারী মিনিয়েপোলিসে পুলিশ কার্যালয়ের সামনে জড়ো হয়। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এ সময় থানায় আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এর আগে বুধবার দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ হয় এবং অন্তত ১৬টি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ক্রমবর্ধমান সহিংসতা ঠেকাতে মিনেসটার গভর্নর টিম ওয়ালজ শহরটিতে ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করেছেন। তিনি বলেছেন, ফ্লয়েডের মৃত্যুর দ্রুত ন্যায় বিচার হবে। খবর:সিএনএন ও বিবিসির।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.