খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০৯:৫০ এএম
ছবি: ইন্টারনেট
জার্মান বুন্ডেসলিগায় আজ বিগ ম্যাচ। বরুশিয়া ডর্টমুন্ডের দর্শকহীন মাঠে গিয়ে খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।
মাঠে ফ্যানরা না থাকলেও লিগ টেবিলের শীর্ষে থাকা দুই দলের ম্যাচ। তাই আছে বাড়তি আকর্ষণ। ২৭ ম্যাচ থেকে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলটপার বায়ার্ন। তাদের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আজকের প্রতিপক্ষ বরুশিয়া। লিগে আগের টানা ছয় ম্যাচে জয় আছে তাদের।
বায়ার্নও টানা ছয় ম্যাচ জিতেছে। তবে বুন্ডেসলিগায় তারা শেষ হারের দেখা পেয়েছে ১৩ ম্যাচ আগে। ফর্মে থাকা দুই দলের তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে অপেক্ষা। তবে হাইভোল্টেজ এই ম্যাচে থিয়াগো আলকান্তারাকে পাচ্ছে না বায়ার্ন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.