ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২৬ , ০১:১৪ এএম

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

ময়মনসিংহের গফরগাঁওয় মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে। সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাগলা থানার টাঙ্গাবো  ফাজিল মাদ্রাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- হুমায়ুন কবিরের ছেলে মো. অনিক (১৬), মো. মোস্তফার ছেলে মো. রিয়াদ (১৮) এবং আবদুর রশিদের ছেলে আশিক (১৪)। নিহত তিনজনের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর গ্রামে।

জানা গেছে, ঈদুল ফিতরের জামাতের পর মোটরসাইকেল নিয়ে এই তিন বন্ধু ঘুরতে বের হয়। তারা ব্রহ্মপুত্র নদ পার হয়ে দুপুর আড়াইটার দিকে টাঙ্গাবো ফাজিল মাদ্রাসা মোড় এলাকায় পৌঁছানোর পর তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। গুরুতর আহত অবস্থায় অপরজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাগলা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহিনুজ্জামান খান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারায় অনিক ও রিয়াদ। অপর গুরুতর আহত কিশোর আশিককে আশঙ্কাজনক অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন