বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯৮৩ জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২৪ , ১০:১৭ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯৮৩ জন ছবি: ইন্টারনেট

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৪ লাখ ছাড়িয়ে গেছে। রবিবার (২৪মে) সকাল সাড়ে ১০টার ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে মোট ৫৪ লাখ ৫ হাজার ১৪৮ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৪৩ হাজার ৯৮৩ জন।

এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ লাখ ৪৭ হাজার ৩২২ জন। বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৮ লাখ ১৩ হাজার ৮৪৩ জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৫৩ হাজার ৫৬০ জন।

এরমাঝে, যুক্তরাষ্ট্রেই একদিনে মারা গেছে এক হাজারের বেশি মানুষ। আরও ২২ হাজারের মতো সংক্রমিত হয়েছে। দেশটিতে লাখের কাছাকাছি পৌঁছেছে প্রাণহানি। তবুও, লকডাউন প্রত্যাহারের দাবিতে বিভিন্ন রাজ্যে চলছে বিক্ষোভ-প্রতিবাদ।

বর্তমান হটস্পট ব্রাজিলে ২২ হাজার ছাড়িয়েছে মৃত্যু; আক্রান্ত সাড়ে তিন লাখের মতো। রাশিয়ায় মৃত্যুহার কম হলেও দ্রুত বিস্তার ঘটছে করোনাভাইরাসের।

তবে, ইউরোপের দেশগুলোতে কমেছে মৃত্যু ও সংক্রমণ। এরইমাঝে, যুক্তরাজ্যে কঠোর লকডাউন নীতিমালা অমান্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ডমিনিক কামিংস। তার পদত্যাগের দাবিসহ চলছে বিতর্ক।