নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-২২ , ১১:১৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পিকআপ ভ্যান ও মাইক্রোবাস সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাঁদপুরের মতলবের রফিকুল ইসলাম (৬২), গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মাহাদীপুরের মিন্টু মিয়া (৫৮) ও মুন্সীগঞ্জের টুঙ্গীবাড়ি এলাকার বোরহান উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানান, সকালে সানারপাড় এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যান ও ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ হলে পিকআপে থাকা তিন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সিদ্ধিরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.