আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২১ , ০৯:৪৪ এএম
ছবি: সিটিজেন নিউজ
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৯টার ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে মোট ৫০ লাখ ৮৭ হাজার ৮৫৯ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৭৬৮ জন।
এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২০ লাখ ২২ হাজার ৭২৭ জন। বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৭ লাখ ৩৫ হাজার ৩৬৪ জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৫ হাজার ৮০২ জন।
ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির মোট ১৫ লাখ ৯১ হাজার ৯৯১ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৯৪ হাজার ৯৯৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৭৬ জন
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.