আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২০ , ১১:৫৪ এএম
ছবি: ইন্টারনেট
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জন কৃষক। আহত হয়েছেন আরও একজন। বুধবার (২০ মে) সকালে বেপরোয়া গতিতে ছুটে আসা একটি ট্রাক ওই কৃষকদের পিষে দেয় বলে জানিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম।
সংবাদ মাধ্যম আউটলুক ইন্ডিয়া জানায়, উত্তরপ্রদেশের এটাওয়া জেলায় ২ নং জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটে। কৃষকেরা তাদের গাছের কাঁঠাল বিক্রি করতে একটি মিনি ট্রাকে চড়ে বাজারে যাচ্ছিলেন। এসময় হঠাৎ তীব্র গতিতে ছুটে আসা একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ছয়জন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন কৃষক।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এটাওয়ার পুলিশ। পুলিশের এসপি আর সিং জানান, আহত কৃষককে সেফাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মরদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে তিনি মৃতদের পরিবারের জন্য ২ লাখ টাকা ও আহতের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া আউটলুক
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.