আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২০ , ১০:১৭ এএম
ছবি: ইন্টারনেট
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে প্রায় ৯৫ হাজার মানুষ। আর নতুন করে মৃত্যু হয়েছে চার হাজার ৫৮৯ জনের।
বুধবার (২০মে) সকালে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত তিন লাখ ২৪ হাজার ৫৫৪ জন করোনাভাইরাসে মারা গেছে। আক্রান্ত হয়েছে প্রায় ৪৯ লাখ ৮৩ হাজার মানুষ। আর সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে নতুন করে এক হাজার ৫৫২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ৯৩ হাজার ৫৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.