চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও দু’জনের মৃত্যু

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-২০ , ১০:১২ এএম

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও দু’জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। যারা মারা গেছেন তাদের একজন নগরীর আকবর শাহ এলাকায় এবং অপরজন হালিশহরের বাসিন্দা ছিলেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বুধবার (২০ মে) ভোরে তারা মারা যায় বলে নিশ্চিত করেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার নাথ।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দুই জন রোগী মারা গেছেন। তাদের একজন ৫৭ এবং অপরজন ৫৮ বছর বয়স।

চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ অব্দি ৪৪ জন মারা গেছেন।