বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৯ , ১১:৩১ এএম

বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন ছবি: সিটিজেন নিউজ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৯মে) সকাল সাড়ে ১১টার ওয়ার্ল্ডো মিটারের দেয়া তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ভাইরাসটি শনাক্ত হয়েছে মোট ৪৮ লাখ ৯৪ হাজার ২৫২ জনের শরীরে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২০ হাজার ১৮৬ জন।

এছাড়া আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮ হাজার ৭৭ জন। বর্তমানে ভাইরাসের উপস্থিতি থাকা ২৬ লাখ ৬৫ হাজার ৯৯১ জনের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন ৪৪ হাজার ৭৬৫ জন।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা। দেশটির মোট ১৫ লাখ ৫০ হাজার ২৯৪ জন সংক্রমিত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ৯১ হাজার ৯৮১ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৩৮৩ জন