আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ০৪:৪৬ পিএম
ছবি: ইন্টারনেট
মিয়ানমারে এশিয়ার মধ্যে সর্ববৃহৎ ইয়াবার চালান আটক করেছে মিয়ানমার পুলিশ। সোমবার (১৮ মে) মিয়ানমার পুলিশ জানিয়েছে, শান রাজ্যের কুতখাই শহরের একটি গ্রামে তিন মাসের অভিযানে পুলিশ ২০ কোটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতার করা হয়েছে ৩৩ জন সন্দেহভাজনকে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এটিই এশিয়ার সবচেয়ে বড় মাদকের চালান জব্দের ঘটনা।
জাতিসংঘের মাদক ও অপরাধ কার্যালয়ের আঞ্চলিক সমন্বয়ক জেরেমি ডগলাস বলেছেন, এই জব্দের ঘটনা সত্যিকার অর্থেই ধারণাতীত।
মিয়ানমার পুলিশ ও জাতিসংঘের সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ২০ কোটি ইয়াবা ট্যাবলেটের সঙ্গে ৫০০ কেজি ক্রিস্টাল মেটামফেটামিন, সাড়ে ৩৫ মেট্রিক টন ও ১ লাখ ৬৩ হাজার লিটার মাদক তৈরির উপকরণ জব্দ করা হয়েছে।
এছাড়া ৯৯০ গ্যালন তরল মেথিলফেন্টালি জব্দ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.