খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২০-০৩-০৩ , ১০:১৭ এএম
ছবি: ইন্টারনেট
লা লিগায় রোববার ৭১ মিনিটে গোল করে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মেসিকে ছাড়িয়ে ‘এল ক্লাসিকো’তে ইতিহাস গড়েন এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গোলের সূচনা করেন তিনি । গোল করার সময় ভিনিসিয়াসের বয়স ছিল ১৯ বছর ২৩৩ দিন।
২০০৭ সালে অর্থাৎ ১৩ বছর আগে ১৯ বছর ২৫৯ দিনে এল ক্লাসিকোতে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন মেসি। সেই ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছিলেন হ্যাটট্রিকও।
ভিনিসিয়াস ছাড়াও রিয়ালের হয়ে গোল করেছেন মারিয়ানো দিয়াজ। যোগ করা দ্বিতীয় মিনিটেই দলের দ্বিতীয় গোলটি করেন এই ডমিনিকান রিপাবলিক ফরোয়ার্ড। একবিংশ শতাব্দীতে বদলি হিসেবে মাঠে নেমে তার আগে কেউ এত কম সময় নিয়ে গোল করতে পারেননি। ম্যাচের ৯০তম মিনিটে করিম বেনজেমার পরিবর্তন হিসেবে মাঠে নামার ৫০ সেকেন্ডের মাথায় দ্রুততম গোল করেন ২৬ বছর বয়সী এ তারকা।
এছাড়াও শনিবার (০১ মার্চ) দিবাগত রাতের এল ক্লাসিকো জয়ের পাশাপাশি মুখোমুখি লড়াইয়েও বার্সাকে পেছনে ফেলল রিয়াল। ক্লাসিকোর ইতিহাসে এতদিন পযর্ন্ত দুই স্প্যানিশ জায়ান্টের জয় ছিল সমান ৭২ ম্যাচ। তবে এবার সংখ্যাটাতে এক যোগ করে নিল ব্লাঙ্কোসরা। রিয়াল-বার্সা লা লিগায় মুখোমুখি হয়েছে ১৮০ ম্যাচে। তার মধ্যে দু’দল ড্র করেছে ৩৫ ম্যাচে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.