কড়াকড়ির মধ্যেও রাজধানীতে ঢুকছে যানবাহন

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১২:৪৩ পিএম

কড়াকড়ির মধ্যেও রাজধানীতে ঢুকছে যানবাহন ছবি: সিটিজেন নিউজ

পুলিশের নির্দেশনা অমান্য করে রাজধানীতে ঢুকছে প্রচুর যানবাহন। পায়ে হেঁটেও ঢুকে পড়ছেন অনেকে। ঈদে বিনা প্রয়োজনে কউাকে রাজধানী ছাড়তে বা আসতে দেয়া হবে না, এমন কঠোর ঘোষণার পরই যে যেভাবে পারছে ঢাকা ছাড়তে শুরু করেছে। পাশাপাশি রাজধানীতেও বেড়েছে যান চলাচল। তবে পুলিশ বলছে, অপ্রয়োজনীয় ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে।

এর আগে, রবিবার (১৭ই মে) জরুরি প্রয়োজন ছাড়া ঢাকা মহানগরীতে প্রবেশ ও বের হতে নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ফলে কোনো ব্যক্তি একান্ত জরুরি প্রয়োজন ছাড়া ঢাকায় প্রবেশ বা ঢাকা থেকে বাইরে যেতে পারবেন না।

তবে জরুরি সেবা ও পণ্য সরবরাহ কাজে নিয়োজিত যানবাহনসমূহ এই নিয়ন্ত্রণের আওতামুক্ত থাকবে। ডিএমপির নতুন নির্দেশনা অনুযায়ী, এ অবস্থায় যথোপযুক্ত কারণ ছাড়া কোনো ব্যক্তি যানবাহন ব্যবহার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।