অস্ত্রসহ ছেলে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১২:৩১ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মাদকের টাকার জন্য মাকে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে করা মামলায় ছেলে মিল্লাত হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (১৮ মে) ভোরে রাজধানীর পান্থপথ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
জানা যায়, রাজধানীর কলাবাগান থানার গ্রীন রোড এলাকায় থাকেন ওই নারী। স্বামী খান শাহাদাত হোসেন দুই বছর আগে মারা গেছেন। এক মেয়ে সরকারি চাকরিজীবী। ছেলে মিল্লাত হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন। স্কুলে পড়ার সময় অসৎ সঙ্গে মেলামেশার কারণে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য মাকে মারধর ও ঘরে ভাঙচুর করত। একাধিকবার তাকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। কিন্তু তাতেও সংশোধন হয়নি। বরং বর্তমানে তার অত্যাচারের মাত্রা বেড়েছে। এর আগেও ছেলে তাকে মাদকের টাকা না পেয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। নিরুপায় হয়ে তিনি (মা) ঘটনার পরেরদিন কলাবাগান থানায় ছেলের নামে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরেফিন বলেন, মাদকের টাকার জন্য ঘরে ভাঙচুর ও টাকা না পেলে মাকে মারধর করত মিল্লাত। প্রাণ বাঁচাতে ‘ঘরবন্দি’ থাকতেন মা। বেশ কয়েকবার ছেলের মারধরের কারণে গুরুতর আহত হন ওই মা। নিরুপায় হয়ে ৮ মে রাজধানীর কলাবাগান থানায় ছেলের বিরুদ্ধে মামলা করেন ।গ্রেফতারের পর পরই তার বিরুদ্ধে সকল কাগজ প্রস্তুত করা হয়েছে। আমরা তাকে কলাবাগান থানায় হস্তান্তর করব।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.