বিনোদন ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৯:৪৬ পিএম
ছবি: ইন্টারনেট
কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার জার্সি নিলামে বিক্রি হয়েছে, বিক্রি হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের ইতিহাস গড়া ব্যাট। সবার উদ্দেশ্য অভিন্ন, প্রাপ্ত অর্থ করোনায় বিপাকে থাকা মানুষের পাশে দাঁড়ানো।
এবার কারোনা আক্রান্ত মানুষের সাহায্যার্থে নিলামে ওঠা মাশরাফী বিন মোর্ত্তজার ব্রেসলেট বিক্রি হলো ৪২ লাখ টাকায়। পরে ক্রেতা বি এল এফ সি এ'র কাছ থেকে এই ব্রেসলেট আবার উপহারও পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। এখান থেকে প্রাপ্ত অর্থ নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে করোনা দুর্গতদের সহায়তায় খরচ করা হবে। ফেসবুক লাইভে হয় নিলাম। যেখানে মাশরাফীসহ অতিথি হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
করোনা স্থবির করে রেখেছে ক্রীড়াঙ্গন। কিন্তু থামিয়ে রাখতে পারেনি অদম্য ক্রীড়াবিদদের। যেভাবেই হোক সাধারণের পাশে থাকছেন দেশের সাবেক ও বর্তমান তারকারা।
কিনে নিলেও ব্রেসলেটটি তাৎক্ষণিকভাবে মাশরাফীকে উপহার দিয়েছেন বি এল এফ সি এ চেয়ারম্যান মমিনুল ইসলাম। ভবিষ্যতে হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করতে চায় সংগঠনটি।
ফেসবুকে লাইভ নিলামে অতিথি হয়েছিলেন তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের সাথে তার চলা আড্ডায় আবারও মাশরাফীকে এনে চমক দিতে চান ওয়ানডে অধিনায়ক।
ব্রেসলেট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ নড়াইলসহ দেশের বিভিন্ন স্থানে করোনা দুর্গতদের সহায়তায় খরচ করা হবে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.