নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৭ , ০৭:২৪ পিএম
ছবি: সিটিজেন নিউজ
মরণঘাতী করোনাভাইরাসের মধ্যেও থেকে নেই দুর্বৃত্তদের সন্ত্রাসী কর্মকাণ্ড। টাঙ্গাইলের কালিহাতি একজনকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। রোববার (১৭ মে) দুপুরে উপজেলার কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ডে সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মজিবর রহমানকে প্রথমে কালিহাতী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুর দেড়টার দিকে পোস্টমাস্টার মজিবর রহমান কালিহাতী পোষ্ট অফিস থেকে গ্রাহকদের সঞ্চয়পত্র ও এফডিআরের ৫০ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকাসহ রানার রফিকুল ইসলামকে সাথে নিয়ে মোটরসাইকেলে বল্লা সাবপোষ্ট অফিসের যাচ্ছিলেন।
এ সময় কালিহাতী-বল্লা সড়কের বল্লা তাঁত বোর্ড এলাকায় পৌঁছালে তিনজন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে মজিবর রহমানের ডান পায়ে পরপর দুইটি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
কালিহাতী সদর উপজেলা পোস্টমাস্টার আব্দুল মোমিন এ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অফিসিয়ালি আইনগত ব্যবস্থায় যাচ্ছি।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম সজীব বলেন, পোস্টমাস্টারের অবস্থা গুরুতর। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত ঢাকায় পাঠানো হবে।
কালিহাতী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সকল রোড ট্র্যাকিং করা হয়েছে। টাকা উদ্ধার ও ছিনতাইকারী ধরার চেষ্টা চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.