আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ১০:২৪ এএম
ছবি: ইন্টারনেট
ভারতের উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষের ঘটনায় ২৪ অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন শ্রমিক। খবর-হিন্দুস্তান টাইমসের। শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে উত্তরপ্রদেশের আউরিয়া জেলার মিহৌলি জাতীয় সড়কে এ ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইয়ের বরাত দিয়ে আউরিয়ায়ের জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক সিং জানায়, তাদের বেশিরভাগই বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। আহদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আউরিয়ার চিফ মেডিকেল অফিসার (সিএমও) অর্চনা শ্রীবাস্তব বলেছেন, ‘২৪ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল হাসপাতালে। এ ঘটনায় ২২ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৫ জনকে সাইফাই পিজিআইতে রেফার করা হয়েছে।’
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.