আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৩:০১ পিএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের বিরুদ্ধে তুরস্ক বেশ ভালোভাবে লড়াই চালিয়েছে এবং এরইমধ্যে করোনা নিয়ন্ত্রণ চলে এসেছে বলে দাবি করছেন তারা। তবে দেশের নাগরিকদেরকে এখনো সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফরহাদ উদ্দিন কোচা বলেন, তার দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনার ব্যাপারে সফলতা অর্জন করেছে। দেশে প্রতিদিন ৫০ হাজার মানুষকে করোনাভাইরাসের পরীক্ষা করা হচ্ছে। তবে এখন আর এই মাত্রায় পরীক্ষা করার প্রয়োজন নেই।’
তিনি বলেন, ‘গত আট সপ্তাহ লড়াইয়ের পর করোনাভাইরাসের বিরুদ্ধে সফলতা এসেছে কিন্তু এখনো সামাজিক দূরত্ব রক্ষা করে চলতে হবে।’
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের বিরুদ্ধে দ্বিতীয় দফার লড়াইয়ে নিয়ন্ত্রিত সামাজিক জীবন রক্ষা করে চলবে তুরস্ক।’
সরকারি হিসাব অনুসারে, তুরস্কে এ পর্যন্ত ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৪ হাজারের বেশি মানুষ মারা গেছে। সুস্থ হয়েছেন ১ লাখ ৪ হাজারেরও বেশি মানুষ।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.