আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৯:৪৪ এএম
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু ৩ লাখ ৩ হাজার ৪০৫ জন। সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ৪৫ লাখ ২৬ হাজার ৮০৫ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ লাখ ৪ হাজার ২৬৮ জন। ওয়াল্ডোমিটার থেকে শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় এ তথ্য সংগ্রহ করা হয়।
সবশেষ তথ্য অনুসারে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত এবং সর্বাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ১৭ হাজার ৫১২ জন এবং মারা গেছেন ৮৫ হাজার ৮৮৬ জন।
করোনা নিয়ন্ত্রণে রাশিয়া প্রথমদিকে সাফল্য দেখালেও এখন দেশটিতে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের পরেই দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ হয়েছে রাশিয়া। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫২ হাজার। আর মৃত্যু হয়েছে দুই হাজার ৩০৫ জনের। আক্রান্তের সংখ্যায় রাশিয়া দ্বিতীয় হলেও আমেরিকা ও ইউরোপের অনেক দেশের তুলনায় মৃত্যু সংখ্যা অনেক কম দেশটিতে।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত দেশ যুক্তরাজ্য। এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৩৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ হাজার ৬৯৩ জন মারা গেছেন দেশটিতে।
স্পেনে চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৯ হাজার জন এবং মৃত্যুর সংখ্যায় দেশটি পঞ্চম। করোনায় স্পেনে মারা গেছেন ২৭ হাজার ৩২১ জন ।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৮৩ জনের। বৃহস্পতিবার (১৪ মে) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.