পরকীয়ার জেরে স্ত্রী সন্তানকে নিয়ে আত্মহত্যা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-১৪ , ১০:৪৬ এএম

পরকীয়ার জেরে স্ত্রী সন্তানকে নিয়ে আত্মহত্যা ছবি: ইন্টারনেট

মানিকগঞ্জের সিংগাইরে পরকীয়ার জেরে কেরোসিন ঢেলে অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছে। একইসাথে তার শিশু সন্তানও সে সময় মায়ের কোলে ঝাঁপ দিতে গিয়ে সেও আগ্নিদগ্ধ হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মা ও শিশু কন্যার মৃত্যু হয়।

গৃহবধূর নাম পুতুল এবং তার শিশু কন্যার নাম আনহা।

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদি হয়ে ৪ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এবং পুলিশ একজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।

সিংগাইর থানা পুলিশ বলছে, পরকীয়া সংক্রান্ত ঘটনায় প্রেমিক পিন্টুকে (৩০) গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৩ই মে) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে সিংগাইর থানা পুলিশ। গ্রেফতারকৃত পিন্টু ঢাকাস্থ কল্যানপুর পোড়া বস্তির সাত্তার মিস্ত্রির পুত্র।

গৃহবধূ পুতুলের পারিবারিক সূত্র জানায়, দু‘মাস আগে পরকীয়া প্রেমের জের ধরে গৃহিনী পুতুলের সঙ্গে স্বামী সুমনের পারিবারিক কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে পুতুল ও শিশু কন্যা আনহাকে (২) নিয়ে ঢাকা ছেড়ে সিংগাইর উপজেলার ফোর্ডনগর খানপাড়া চুন্নুর বাড়িতে বাসা ভাড়া নেন সুমন। এর পরেও প্রেমিক পিন্টু মোবাইল ফোনে পুতুলকে উত্যক্ত করতে থাকে।

এতে পুতুল মানসিকভাবে ভেঙ্গে পড়েন। অতিষ্ট হয়ে গত (৪ঠা মে) রাতে স্বামী সুমন ও মেয়েকে ঘুমে রেখে নিজের শয়ন কক্ষে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় শিশু কন্যা আনহা ঘুম থেকে ওঠে মায়ের ওপর ঝাপিয়ে পড়লে সেও অগ্নিদগ্ধ হয়।

দগ্ধ মা ও সন্তানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে ভোর রাতে পুতুলের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত (৭ই মে) শিশু আনহারও মৃত্যু ঘটে।